মূল কনটেন্টে যান
বিক্রেতা হিসেবে যুক্ত হতে চান? এখনই আপনার স্টোর খুলুন।
Neuron Tech
  1. হোম
  2. রিটার্ন ও রিফান্ড নীতি

রিটার্ন ও রিফান্ড নীতি

সর্বশেষ হালনাগাদ ০১-অক্টো-২০২৬

রিটার্ন

ডেলিভারির ৭ দিনের মধ্যে অর্ডার পেজ থেকে রিটার্নের অনুরোধ করতে পারবেন, যদি পণ্যটি:

  • শুরু থেকেই নষ্ট বা ত্রুটিপূর্ণ হয়,
  • পরিবহনে ক্ষতিগ্রস্ত হয়, অথবা
  • অর্ডারের সাথে না মেলে (ভুল মডেল, রং বা স্পেসিফিকেশন)।

বক্স, অ্যাক্সেসরিজ, ইনভয়েস ও ফ্রি উপহার রেখে দিন — রিফান্ড বা রিপ্লেসমেন্টের আগে পণ্যটি যাচাই করা হয়। স্বাস্থ্য বা লাইসেন্সের কারণে কিছু পণ্য খোলার পর ফেরত নেওয়া যায় না (যেমন ইন-ইয়ার ইয়ারফোন, সফটওয়্যার কোড); তা পণ্যের পেজে লেখা থাকে।

টাকা ফেরত

  • যে মাধ্যমে টাকা দিয়েছিলেন (বিকাশ, নগদ বা ব্যাংক), সেই মাধ্যমেই ফেরত দেওয়া হয়।
  • সময়মতো ডেলিভারি না হওয়া অর্ডারের অগ্রিম ৭ দিনের মধ্যে ফেরত দেওয়া হয়।
  • অনুমোদিত রিটার্নের টাকা ফেরত আসা পণ্য যাচাইয়ের পর দেওয়া হয়।

ওয়ারেন্টি

পণ্যের পেজে যেমন লেখা থাকে, সেভাবে বিক্রেতা বা ব্র্যান্ড ওয়ারেন্টি দেয়। কোনো বিক্রেতা ওয়ারেন্টি না মানলে ১৬XXX নম্বরে জানান।