আমরা যা সংগ্রহ করি
- আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল ও ডেলিভারির ঠিকানা।
- আপনার অর্ডার, রিটার্ন, রিভিউ এবং বিক্রেতা বা সাপোর্টের সাথে বার্তা।
- অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে ডিভাইসের ধরন, আইপি ঠিকানা ও লগইনের ইতিহাসের মতো প্রযুক্তিগত তথ্য।
যেভাবে ব্যবহার করি
- অর্ডার প্রসেস, ডেলিভারি ও সাপোর্টের জন্য — বিক্রেতা ও কুরিয়ার শুধু ততটুকু তথ্য পান, যতটুকু অর্ডার পৌঁছাতে লাগে (নাম, ফোন ও ডেলিভারির ঠিকানা)।
- SMS, ইমেইল বা অ্যাপ নোটিফিকেশনে অর্ডারের আপডেট ও নিরাপত্তা সতর্কতা পাঠাতে।
- প্রতারণা ঠেকাতে ও মার্কেটপ্লেস নিরাপদ রাখতে।
আমরা আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি করি না। আমাদের কোনো কর্মী কখনো আপনার পেমেন্টের পিন বা ওটিপি চাইবেন না।
আপনার নিয়ন্ত্রণ
অ্যাকাউন্ট থেকে তথ্য হালনাগাদ করতে, কোথায় লগইন আছে দেখতে ও অন্য ডিভাইস থেকে লগআউট করতে পারবেন। অ্যাকাউন্ট বন্ধ করতে বা তথ্যের কপি চাইতে support@neurontech.com.bd ঠিকানায় লিখুন।