পণ্য
নতুন পণ্যের ওয়ারেন্টি পণ্যের পেজে আর আপনার ইনভয়েসে লেখা থাকে; প্রস্তুতকারক বা ডিস্ট্রিবিউটরের শর্ত প্রযোজ্য। ওয়ারেন্টি শেষ না হওয়া পর্যন্ত ইনভয়েস আর বক্স রেখে দিন।
রিপেয়ার
কোনো রিপেয়ারে ওয়ারেন্টি থাকলে তা আপনার জব স্লিপে লেখা থাকে।
সাধারণত যা ওয়ারেন্টিতে পড়ে না
- ভেঙে যাওয়া, পুড়ে যাওয়া, পানি বা অন্য তরলে নষ্ট হওয়া
- ছেঁড়া ওয়ারেন্টি স্টিকার বা পড়া যায় না এমন সিরিয়াল নম্বর
- ইউপিএস বা স্ট্যাবিলাইজার ছাড়া অস্থির বিদ্যুতে নষ্ট হওয়া
ক্লেইম করবেন যেভাবে
পণ্যটি ইনভয়েসসহ দোকানে আনুন। আমরা দেখে পরের ধাপ জানাব আর একটি টিকেট দেব, যা দিয়ে অনলাইনে অবস্থা দেখতে পারবেন।